ট্র্যাফিক জ্যামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাফিক জ্যামে আটকে যখনহচ্ছে বাসে বাদুরঝোলা, অনেক কিছুই পাবে তখনরাখবে শুধু দুচোখ খোলা।এই যে ধরো দাঁতের মাজন, গলার তাবিজ, ফুলের মালা, কাশির ওষুধ, রঙিন কলম, পানের খিলি, স্টিলের তালা।আরও পাবে চিপস, চানাচুর, নিউজ পেপার, চিড়ার মোয়া, বাসে থেকেই বোনাস পাবেধাক্কা-গুঁতো, গাড়ির ধোঁয়া।ঝুলতে থাকো বাদুরঝোলা, বন্ধ থাকুক গাড়ির চাকা, লিখতে পারো কাব্য তখন‘আমার ঢাকা, প্রাণের ঢাকা’।