ডাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থুত্থুড়ি ডাইনি, নাকি সুরে কেঁপে বলে: কঁত দিন খাঁইনি, কাঁচা মাছ আর যে, মটকিয়ে চটকিয়ে মানুষের ঘাড় যে। ডাইনিটা তাই তো, ভেবে নিল জলে নেমে মাছ ধরে খাই তো, চটকাব পুরোটা, বড় হলে ঘাড় ধরে মটকাব মুড়োটা, মোটা সরু পুঁইটা, তেলটুপি বাঁশপাতা গরোপিয়া রুইটা। গবগব করে সে, ফলি চেলা পাবদাকে গিলে খায় ধরে সে, খরসুলা শোল খায়, চাঁদা পুঁটি পাতারি পার্শে ও ভোল খায়। এইভাবে খাচ্ছিল, জলাশয়ে যত সব ছোট-বড় মাছ ছিল। টেংরা ও জিয়লও, গিলে ফেলে ডাইনির শোনো বলি কী হলো, ওরা দুটো বজ্জাত, ডাইনির পেটে ঢুকে মারে কাঁটা খচ্চাৎ, হেঁজি-পেঁচি ইতরে, খচাখচ মারে কাঁটা পেটটার ভিতরে। ‘আঁ-ঊঁ’ করে ডাইনি হাউমাউ কেঁদে বলে: এঁ রঁকম চাঁইনি।