ডাক দিয়ে যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক দিয়ে যায় সেই হারানো দিনগুলো ফের—ডাক দিয়ে যায় মায়ের নোলক,পড়ার ঘরের ঘড়ির দোলক,দুষ্টু দুপুর, পায়ের নূপুর, খিড়কি পুকুর,দস্যি ভায়ের ডাকটি শুনি, ঠিক তখনি।ডাক দিয়ে যায় মিষ্টি মধুর বিকেল বেলানাগরদোলা, কদমতলা,ডাক দিয়ে যায় মুন্সিহাটের ঘুগনিঅলাডাকটি শুনি পাশের বাড়ির শাপলা বুবুর।ডাক দিয়ে যায় হাওড়া সেতু, ঘাটের খেয়াডাক দিয়ে যায় ঘোষের ভিটা—ধর্মতলার ট্রামগাড়িটা—কে ডেকে যায়, আয়রে কেয়া, আয়রে কেয়া?