ডাকটিকিটে জাপানের লোকগল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের লোকগল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজও টিকেরয়েছে। জাপান সরকার এ রকম কয়েকটি লোকগল্প উপজীব্য করে ডাকটিকিট প্রকাশ করে। আজ ছাপা হলো একটি গল্প এবং এ-সংক্রান্ত ডাকটিকিট।লেখা ও সংগ্রহ নিজাম বিশ্বাস ইসুয়ন-বশিসে অনেক দিন আগের কথা। এক নিঃসন্তান দম্পতি বাস করতেন। ঈশ্বরের কাছে তাঁরা কাতরভাবে একটা সন্তান ভিক্ষা চাইতেন। এমনকি বামুন বালক পেলেও তাঁদের খুশির অন্ত থাকত না। তাঁদের সন্তান হলো, তার নাম রাখা হলো ইসুয়ন-বশি।ছেলেটা আর বড়ই হলো না। তলোয়ার হিসেবে ব্যবহারের জন্য তার হাতে গুঁজে দেওয়া হলো একটা ছোট্ট সুঁই। সে একটা কাঠের বাটিকে নৌকা বানিয়ে, চামুচের দাঁড় বেয়ে রাজধানীর দীর্ঘপথে রওনা হলো।শহরে পৌঁছে এক ধনী লোকের বাড়িতে তার আশ্রয় মিলল। ইসুয়ন একদিন ওই পরিবারের এক নারীকে নিয়ে তীর্থে যাত্রা করে। পথে তারা একদল শয়তানের কবলে পড়ে। ইসুয়ন-বশি তার সুঁইয়ের তরবারিটা বের করে শয়তানকে পাল্টা ধাওয়া করে। শয়তানরা পালিয়ে যায়। বিতাড়িত শয়তানদের ফেলে যাওয়া পরশপাথরের সংস্পর্শে বামন বশি নিমিষেই বলিষ্ঠ যুবকে পরিণত হয়।