ডাকটিকিটে জাপানের লোকগল্প
জাপানের লোকগল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজও টিকেআছে। জাপান সরকার এ রকম কয়েকটি লোকগল্প উপজীব্য করে ডাকটিকিট প্রকাশ করে। আজ ছাপা হলো দুটি গল্প এবং এ-সংক্রান্ত ডাকটিকিট। লেখা ও সংগ্রহ নিজাম বিশ্বাস কাগুয়া-হাইমবহুদিন আগের কথা। এক বৃদ্ধ বাঁশ কেটে জীবিকা নির্বাহ করত। একদিন সে দেখল, একটা বাঁশের অগ্রভাগ ঝলমল করছে। বাঁশটি কাটার পর তার কোঠর থেকে বেরিয়ে এল এক খুদে বালিকা।বালিকা দেখতে দেখতে বড় হয়ে উঠল। তার নাম রাখা হলো কাগুয়া-হাইম (উজ্জ্বল রূপসী)। তার রূপ ছিল অতুলনীয়। পর পর পাঁচজন রাজকুমার তাকে বিয়ে করার জন্য উঠেপড়ে লাগল। চন্দ্রদেশের রাজকুমারী তাদের একের পর এক কঠিন ধাঁধা বলছিল। যে এসব ধাঁধার উত্তর দিতে পারবে, তার সঙ্গেই চন্দ্রকুমারীর বিয়ে হবে বলে স্থির হলো। কিন্তু এদের মধ্যে কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারল না। এর মধ্যে কাগুয়া-হাইম রানি হয়ে রাজপ্রাসাদে যাওয়ার আমন্ত্রণও ফিরিয়ে দিয়েছিল। রাজার সেনারা তার বাড়ি ঘিরে ফেলল আগস্টের ১৫ তারিখ রাতে, সেই রাতেই চন্দ্রকুমারী চাঁদের দেশে ফিরে যায়। কবুতরি-জিসানঅনেক অনেক দিন আগের কথা। দুই বৃদ্ধ প্রতিবেশী ছিল। তাদের একজন ছিল খুবই ভালো আর অন্যজন ভীষণ দুষ্টুপ্রকৃতির। দুজনেরই গালে বিকট আকৃতির টিউমার ছিল।একদিন সৎ বৃদ্ধটা পাহাড়ে এসে বৃষ্টিতে আটকে পড়ল। তাড়াহুড়া করে একটা গুহায় সে আশ্রয় নিল। ঠিক এ সময় কতগুলো দৈত্য এসে সেখানে নাচানাচি শুরু করল। বৃদ্ধ তাদের সঙ্গে নাচল। দৈত্যরা তার নাচ দেখে এতই মুগ্ধ হলো যে পরদিন তাকে আবারও আসতে বলল এবং তখন তারা বৃদ্ধের গালের টিউমারটা ঠিক করে দেওয়ারও প্রতিশ্রুতি দিল।দুষ্টু বৃদ্ধটা এ কথা শুনে পরদিন হাজির হলো দৈত্যদের নাচের আসরে। দুষ্ট বৃদ্ধের এবড়োথেবড়ো নাচ দেখে দৈত্যরা ভীষণ বিরক্ত হলো। তারপর সৎ লোকটার গালের টিউমার খুলে দুষ্ট বৃদ্ধের গালে লাগাল। এখন তার দুই গালেই বিকট দুটি টিউমার।