ডাকটিকিটে নজরুল
কাজী নজরুল ইসলামকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করেছে যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। ১৯৬৯ সালে কবির জীবদ্দশায় তাঁর ৭০তম জন্মবার্ষিকীতে পাকিস্তান ডাক বিভাগ দুটি ভিন্ন রঙের ডাকটিকিট প্রকাশ করে।বাংলাদেশ ডাক বিভাগ এ পর্যন্ত কবিকে নিয়ে প্রকাশ করেছে তিনটি পৃথক ডাকটিকিট। ১৯৭৭ সালে কবির প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রকাশ করা হয় ৪০ পয়সা ও দুই টাকা ২৫ পয়সা মূল্যমানের দুটি ডাকটিকিট। সেটের প্রথম ডাকটিকিটে কবির রচিত বাংলাদেশের রণসংগীতের চারটি চরণ স্থান পায়—‘উষার দুয়ারে হানি আঘাতআমরা আনিব রাঙা প্রভাত,আমরা টুটাব তিমির রাতবাধার বিন্ধ্যাচল।’এই সেটের দ্বিতীয় ডাকটিকিটে ‘বিদ্রোহী’ কবিতার দুটি চরণ দেখা যায়—‘বল বীর—চির উন্নত মম শির!’কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশ ডাক বিভাগ তৃতীয় ডাকটিকিটটি প্রকাশ করে ১৯৯৯ সালে, কবির শততম জন্মবার্ষিকীতে। এ ডাকটিকিটে কবির রচিত ‘মানুষ’ কবিতার প্রথম দুই চরণ স্থান পায়—‘গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান!’কবির শততম জন্মবার্ষিকীতে ভারতীয় ডাক বিভাগও প্রকাশ করে তিন রুপি সমমূল্যের একটি স্মারক ডাকটিকিট।লেখা ও সংগ্রহ: নিজাম বিশ্বাস