ডালিম গাছে মৌ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাগাছে তোতাপাখি, ডালিম গাছে মৌপড়শি এসে খবর দিল নাচ জমেছে—ছৌ।নাচের খবর যেই শুনেছে, সবাই গেল ছুটেসেই সঙ্গে গন্ডা তিনেক কুকুর গেল জুটে।কুকুরগুলো চেঁচায় ভীষণ—ভৌ ভৌ ভৌ ভৌআতাগাছে তোতাপাখি ডালিম গাছে মৌ।ডালিম ফুলে মৌ জমেছে, আতা গাছে কে?আতাগাছে তোতাপাখি—খবর এসেছে।খবর শুনে সবাই খুশি, কিন্তু কথা কয় না,আতাগাছে তোতাপাখি, ডালিম গাছে ময়না।ময়না গেল শ্বশুরবাড়ি, ডালিম গাছে মৌচার দিকেতে সানাই বাজে বৌ এসেছে বৌ।