তবলাবাদক ইকরি
সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলি আর দুই ভেড়া—মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেএক বিকেলে তাল বিশেষজ্ঞ শিকু তার ঘরে তবলা বাজাচ্ছে। এমন সময় ইকরি এসে জানতে চাইল, ‘কী করছ, শিকু?’শিকু বাজানো থামিয়ে বিখ্যাত বাদকদের মতো মাথা ঝাঁকিয়ে বলল, ‘তবলা বাজাচ্ছি, ইকরি।’ইকরি কৌতূহল নিয়ে বলল, ‘তবলা?’শিকু বলল, ‘হ্যাঁ, তবলা। তবলা একটা বাদ্যযন্ত্র। তালের জন্য তবলার প্রয়োজন হয়।’ইকরি বলল, ‘আমিও তবলা দিয়ে তাল শিখতে চাই, শিকু!’শিকু আনন্দের সঙ্গে বলল, ‘খুব ভালো। তাহলে শিখে নাও! আমি যেভাবে বাজাব, তুমিও শুনে শুনে সেভাবে বাজাবে, ঠিক?’ইকরি বলল, ‘ঠিক।’শিকু তবলায় চাঁটি দিল, তেরে কেটে...। ইকরি মন দিয়ে শুনল। শিকু সরে গিয়ে বলল, ‘এবার তুমি বাজাও, ইকরি।’ ইকরি এসে বাজাল, তেরে কেটে...।শিকু বলল, ‘খুব ভালো বাজিয়েছ। এবার পরেরটুকু।’ শিকু এসে বাজাল, তেরে কেটে তাকো তাকো...। ইকরি এসে ঠিক ঠিক বাজাল, তেরে কেটে তাকো তাকো...।শিকু ভীষণ খুশি। ইকরিও ঠিকঠাক বাজাতে পেরে মহা খুশি। শিকু বলল, ‘এবার পরেরটুকু।’ শিকু বাজাল, ধা ধা তেরে কেটে তাকো তাকো...।ইকরি ভালো করে শুনে নিয়ে বাজাল, ধা ধা তেরে কেটে তাকো তাকো...। শিকু আনন্দে হাততালি দিয়ে বলল, ‘শাবাশ, ইকরি! খুব ভালো বাজিয়েছ। এখন তুমি নিজে নিজেই বাজাতে পারবে।’ ইকরিও মহা খুশি হয়ে আবারও তবলা বাজাতে শুরু করল, তেরে কেটে তাকো তাকো...তেরে কেটে তাকো তাকো...ধা ধা তেরে কেটে তাকো তাকো...। ইকরি আনন্দে মেতে গিয়ে এত জোরে জোরে বাজাতে লাগল যে ফসসস করে তবলাই ফেটে গেল!ইকরির ভীষণ মন খারাপ হলো। শিকু এগিয়ে এসে বলল, ‘মন খারাপ কোরো না, ইকরি। তবলা ফেটে গেল ঠিকই, কিন্তু তুমি তো বাজানো শিখে গেলে, তাই না!’শিকুর কথায় ইকরি ভীষণ খুশি হয়ে তাকে ধন্যবাদ জানাল।