তলস্তয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাতুষার-ঝরা এক সকালে রোগাটে ও ক্ষুধার্ত একটি নেকড়ে গ্রামের দিকে ঘুরঘুর করতে করতে চকচকে ও হূষ্টপুষ্ট একটি কুকুরের দেখা পেল।নেকড়ে কুকুরকে বলল, ‘বলো তো চাচার বেটা, এমন হূষ্টপুষ্ট হলে কেমন করে?’কুকুর বলল, ‘লোকজন আমাকে খাওয়ায়।’বিস্মিত নেকড়ে বলল, ‘তাই নাকি? এ জন্য কি তোমাকে কঠিন কাজ করতে হয়?’কুকুর জবাব দিল, ‘তা নয়, আমার কাজ রাতের বেলা খামার পাহারা দেওয়া।’নেকড়ে বলল, ‘এ জন্য তুমি খাবার পাচ্ছ? এইটুকু কাজ করলেই যদি খাবার মেলে, আমি তোমার সঙ্গে যোগ দেব। বনের মধ্যে খাবার জোগাড় করা কত কঠিন, তোমার কোনো ধারণাই নেই।’কুকুর বলল, ‘আমার মনিব নিশ্চয়ই তোমাকে খাবার দেবে।’খুব আগ্রহের সঙ্গে মুখ চাটতে চাটতে নেকড়ে মানুষের সেবা করতে কুকুরের সঙ্গে রওনা হলো। মনিবের আঙিনায় দুটি প্রাণী যখন প্রবেশ করছে, নেকড়ের চোখ পড়ল কুকুরের গলায়—ছাল ওঠা দাগের ওপর।নেকড়ে কুকুরকে বলল, ‘দাঁড়াও চাচার বেটা, তোমার গলায় ছাল উঠল কেমন করে?’‘শিকলের ঘষা লেগে লেগে...আমাকে তো দিন-রাতের অধিকাংশ সময় শিকল দিয়ে একটা খাম্বার সঙ্গে বেঁধে রাখা হয়।’ ‘তাহলে চাচাতো ভাই, তোমার কাছ থেকে বিদায়। মানুষকে সেবা করার ব্যাপারে আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। আমি ক্ষুধার্ত থাকতে পারি, শিকলে আটকা পড়ে হূষ্টপুষ্ট থাকার চেয়ে স্বাধীন ও রোগাটে থাকাটাই আমার বেশি পছন্দের।(এ গল্পটির তলস্তয়ের দেওয়া নাম ‘গলায় শিকল পরে হূষ্টপুষ্ট থাকার চেয়ে স্বাধীন কৃশকায় থাকাই বেশি ভালো’।)বরইয়ের বিচিমা এক পাউন্ড বরই কিনে এনে ভালোভাবে ধুয়ে একটা প্লেটে সাজিয়ে টেবিলের মাঝখানে রাখল। বাচ্চারা সবাই খেতে বসবে।ছোট্ট ভানিয়া আগে কখনো বরই পায়নি। বরই নিয়ে তার আগ্রহের কোনো শেষ নেই। আগে ফলটা শুঁকে দেখল, নাক কুঁচকে মিষ্টি গন্ধটা নিল আর তার মনে হলো, ফলটা বেশ ভালোই লাগবে। খাওয়ার সময় তখনো হয়নি কিন্তু ভানিয়ার তর সইছে না।যখন সে ডাইনিংরুমে সম্পূর্ণ একা, তাড়াতাড়ি বড় বরইটা তুলে দ্রুত খেয়ে ফেলল।খাবারের সময় মা গুনে দেখল, একটা ফল কম। ব্যাপারটা বাবাকে জানাল।সবাই যখন টেবিলের চারপাশ ঘিরে খেতে বসেছে, বাবা বলল, ‘বাচ্চারা, তোমাদের কেউ কি এখান থেকে একটা বরই তুলে নিয়ে খেয়ে ফেলেছ?’প্রত্যেকেই আলাদা আলাদাভাবে বলল, ‘না।’ভানিয়া লাল চিংড়ির মতো লালচে হয়ে গেল।বাবা বলল, ‘বরই চুরি করা খারাপ কিন্তু এটাই বড় কথা নয়। আমার ভয় অন্য জায়গায়। বরইয়ের ভেতর বিচি আছে। বিচিটা যে খেয়েছে, সে তো মারা যাবে।’ভয়ে সাদা হয়ে যাওয়া ভানিয়া বলল, ‘কিন্তু আমি তো বিচিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছি।’তার কথায় সবাই হেসে উঠল, কিন্তু ভানিয়া নিজেই কেঁদে ফেলল।সিংহ ও কুকুরের ভালোবাসাসিংহের খাঁচায় এক কুকুর ঢুকে পড়ল। লেজ গুটিয়ে কুকুর খাঁচার ভেতর গুটিসুটি মেরে পড়ে রইল। সিংহ থাবা মেরে কুকুরটাকে মারতে গিয়েও মারল না। সিংহের জন্য মাংস ছুড়ে দেওয়া হলো, একটুকরো মাংস ছিঁড়ে সিংহ কুকুরকে খেতে দিল। সিংহ যখন শুয়ে পড়ল, কুকুর তার থাবার ওপর মাথা রেখে ঘুমিয়ে গেল। সিংহ ও কুকুরের এমনই সম্পর্কের মধ্য দিয়ে কেটে গেল এক বছর। তারপর কুকুরটা অসুস্থ হয়ে মারা গেল। সিংহ যখন বুঝতে পারল কুকুরটা মারা গেছে, দুঃখে তারও পাগল হওয়ার অবস্থা। মরা কুকুরটাকে জড়িয়ে ধরে শুয়ে রইল সে। মালিক যখন মৃত কুকুরকে বের করতে চাইল সিংহ খেপে গেল। মালিক ভাবল, ভেতরে অন্য একটা কুকুর ঢুকিয়ে দিলে মরাটাকে নিশ্চয় ছেড়ে দেবে। কিন্তু সিংহ থাবা মেরে ওই কুকুরকে মেরেই ফেলল।সিংহ খাওয়াদাওয়া ছেড়ে দিল। পাঁচ দিন মরা কুকুরটাকে জড়িয়ে শুয়ে থেকে পরদিন সিংহটাই মারা গেল। [এ গল্পটি সংক্ষেপে দেওয়া হলো]