তাহলে বাড়িটা আর বাগানটা কী...
অয়ন শহুরে ছেলে। ভূতটুতে বিশ্বাস করে না। কেউ যদি প্রশ্ন করে, ‘তুই তো ভূত বিশ্বাস করিস না! তাহলে রাত ১২টায় বাইরে যাস তো।’ ও উত্তর দেয়, ‘আমি ভূতকে ভয় পাই না। আমি ভয় পাই অন্ধকারকে!’ একদিন স্কুল শেষে অয়ন বাড়ি ফিরছিল। তখন বেলা একটা বা দেড়টা হবে। হঠাৎ তার দেখা হলো বিনয়দার সঙ্গে।বিনয়দা অয়নের বেস্ট ফ্রেন্ড। যদিও বয়সে কিছুটা বড়। হাসানোর জন্য নাম্বার ওয়ান। ‘মর্জিনা খালা তুমি! কবে এলে বিদেশ থেকে?’‘এই তো কিছুদিন আগে। যাহোক, তোদের বাসায়ই যাচ্ছিলাম। ভালোই হলো। চল।’‘হ্যাঁ, চলো।’বন্ধু অয়নের মর্জিনা খালা বিদেশে থাকে । প্রায় পাঁচ বছর পর দেশে এসেছেন।‘ভাবি, অয়নের তো পরীক্ষা শেষ। তাই বলছিলাম, অয়ন আর বিনয়কে যদি একটু আমার বাসায় থাকতে দেন...।’‘কিন্তু ওরা কি যেতে রাজি হবে?’‘অবশ্যই। অয়ন, তুই রাজি?’‘হ্যাঁ মা, আমি রাজি।’আজ অয়ন আর বিনয় মর্জিনা খালার বাসায় এসেছে। বাসাটা বেশ পুরোনো। দেয়ালে শেওলা জমে গেছে। বাড়ির ভেতর কেমন যেন ভূত ভূত গন্ধ।‘অয়ন-বিনয়, ওই কোনার রুমটায় যাস না। আর ওই যে পুকুর দেখছিস, ওটায় ভুলেও যেন যাওয়া হয় না।’‘কেন খালা?’ অয়ন বলল।‘ন্যাকামো করিস না তো। বলেছি না, যাবি না।’‘ঠিক আছে খালা।’মুখে ঠিক আছে বললেও কিছুক্ষণ পর অয়ন বলল, ‘পুকুরপাড়ে যাব।’‘না, না, অসম্ভব।’‘চলো না। একদিন তো মরবই। তা মৃত্যুটা না হয় একটু আগেই হলো!’বিনয় রাজি হয়ে গেল। তবে তার মনে বাজছে খালার কথাগুলো।‘কই বিনয়দা, কিছুই তো নেই।’‘তাই তো, কোথায় পুকুরপাড়? পানি?’‘একি বিনয়দা! তুমি কোথায়? হয়ার আর ইউ, বিনয়দা?’‘এই তো রে। একটু টর্চটা আনতে গিয়েছিলাম।’‘অ হ হ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম।’‘দেখা তো হলো। এবার চল।’‘চলো, কোনার রুমটায় যাওয়া যাক।’‘না রে, তুই যা। আমি একটি সিগারেট ধরিয়ে আসছি।’‘আচ্ছা,’ বলে অয়ন চলে গেল কোনার রুমটায়, গিয়ে দেখল রুমে তালা। কিন্তু ও যেতেই যেন রুমটা খুলে গেল! ভেতরে সাহস নিয়ে ঢুকল অয়ন। কিন্তু যা দেখল, তাতে আর সাহস থাকার কথা নয়। দেখল, কিছু ছবি; সঙ্গে কিছু চুল, কোমরের বিছা ইত্যাদি ইত্যাদি। শেষমেশ গেল একটা লাইব্রেরিতে। অনেক পুরোনো বই আছে। মনে মনে জান-পরান খুশিই হলো। ততক্ষণে বিনয়দাও চলে এসেছে। সে বলল, ‘অয়ন, দেখতেই তো পাচ্ছিস সবকিছু পুরোনো, আমার কিছুটা ভয় ভয় লাগছে।’‘থাক, ওই দিকে চলো।’[কয়েক মিনিট পর]‘দেখো বিনয়দা, একটা ডায়েরি। মনে হচ্ছে, কেউ ডায়েরি করে গেছে।’‘দেখ তো, ওটাতে কী লেখা।’‘কিছু মন্ত্র, আর লেখা আছে নিয়মিত কোনের মানে এই ঘরটা পরিষ্কার করার কথা। নইলে বিপদ আছে।’‘বলিস কী রে! কথাটা খালাকে বলা যাক।’‘হ্যাঁ, চলো।’‘তোরা ওই রুমে গিয়েছিলি কেন? তোদের বারণ করেছিলাম না।’‘দেখো খালা, ওই রুমের মধ্যে এ ডায়েরিটা পেয়েছি।’‘দেখি।’[কয়েক দিন পর]‘অয়ন, কেউ তো ওই রুমে গিয়ে পরিষ্কার করতে চাইছে না।’‘তাহলে না হয় আমরাই...।’‘হ্যাঁ, তা-ই হোক। আর পুকুরটা...।’‘কেন, তোরা পুকুরেও গিয়েছিলি নাকি?’‘হ্যাঁ খালা, তবে একটা ভুল হয়ে গেছে। পুকুর ভেবে আমরা পাশের বাগানটায় চলে গিয়েছিলাম।’‘তাই নাকি?’‘হ্যাঁ খালা। তবে আমার মনে হয়, পুকুরেও কিছু নেই।’[ঘর পরিষ্কার করার সময়]‘খালা, দেখো তো এটা কী?’‘কই দেখি। এটা তো একটা ডায়েরি, লেখা আছে, পুকুরপাড়ের বাগানটায় রাতে ফুল ফুটবে। আর পুকুরে যেন কেউ গোসল করতে না যায়, কারণ...?’‘কারণটা কী, খালা?’‘ওইটা তো লেখা নেই।’[কয়েক দিন পর]‘গাড়ি তো এসে গেল বলে। তোরা রেডি তো? সেকি! অয়ন কোথায়!’‘অয়ন গেছে পুকুরপাড়ে আর ওই রুমটাকে বিদায় জানাতে।’‘যাচ্ছি খালা, আবার কবে আসবে আমাদের বাড়িতে?’‘যাওয়ার আগে আবার উঠতে পারি তোদের বাসায়। ওইখান থেকেই যাব।’‘ঠিক আছে। আসি।’এখন আর কেউ ওই রুমে যেতে ভয় পায় না। ওটা এখন মর্জিনা খালার গেস্টরুম। কিন্তু হঠাৎ একদিন একটা আজব কাণ্ড ঘটে গেল। ডায়েরিতে লেখা ছিল বাগানে ফুল ফুটবে রাতে কিন্তু এখন তো দিনেও ফুল ফুটছে। অতএব কিছু একটা গন্ডগোল তো আছেই। খবর দেওয়া হলো অয়নকে।‘খালা, আমার মনে হয়, ডায়েরিতে কিছু একটা নেই।’‘হ্যাঁ রে, পুকুরপাড়ে গোসল করলে কী হবে, তা তো লেখা নেই রে।’এরপর অয়ন সারা বাড়ি খুঁজে একটা কিছুও আবিষ্কার করতে পারল না।সেই থেকে ওই বাগানে দিনে ফুল ফোটে। এর রহস্য এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। এরপর বিখ্যাত সব জ্যোতিষীরাও কেন দিনে ফুল ফোটে, তা জানতে পারেননি। তা এখনো রহস্যই। তাহলে বাড়ি আর বাগানটা কী...। নবম শ্রেণীজে কে হাইস্কুল, নবীগঞ্জ।