তিন ছড়া
তুই হতেবল তো দেখি দুষ্টু ওরেদস্যিপনার মাঝে হঠাত্কেমন করে তুই হয়ে যাসঅচীনপুরের যিশু?যেমন করেপূর্ণিমাতে ঘূর্ণি দিয়ে চরকা কাটা বুড়ির কোলে চাঁদ হয়ে যায় শিশু তেমন করে? বাহ্ বাহ্ বাহ্ বাহা।জানিস?আমারও না ইচ্ছে করেতুই হতেমনের ডানায় হারিয়ে আবারএক শ রঙের জুঁই হতে!!খালপাড়েটাকলু মাখার নেংটু কজনঝাপুর ঝুপুর ফাল পাড়ে—কোথায় রে?অই যে দূরে খালপাড়ে।জল খেয়ে সব পেট ফুলিয়েকাঁটা গাছে আটকে যাওয়ানতুন জেলের জাল পাড়ে—কোথায় রে?অই তো গাঁয়ের খালপাড়ে।হাতে হাতে মেঘ ধরিয়েটাপুর টুপুর বৃষ্টি নিয়েক্লান্ত বাড়ির পথ ধরেহঠাত্ দেখি খালপাড়েনেংটি সবাই তাল পাড়ে।নিজের ছবিনেই কোলাহলজাল-জেলেদলদস্যি দুপুরকলসি নূপুরকলার ভেলালম্ব খোলাপাটখড়ি বাঁশ গাড়ি,দল বেঁধে সব দিচ্ছে দেখোতেপান্তরে পাড়ি।তাই, জোছনা রাতে নদীর জলেনিজের ছবি দেখতে এল তারাকারা?গাছবাবু চাঁদ তারা।কিন্তু হঠাত্ নদীর বুকে বোতাম খোলা ঢেউ,টলটলে জলতার আয়নায়নিজের ছবিদেখছে না আর কেউ।