তুচ্ছ ও ছোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের ওপরে ভাঙা কাচ থাকে পড়েপথিকের তাতে পা দুটো কাটতে পারেদেখতে পেয়েও অনেকেই হেলা করে।আমি কাচগুলো তুলে নিয়ে পথ থেকে—ফেলে দিই দূরে, নিরাপদ করি চলালোক-দেখানো এ নয় মোটে ছলাকলা।কিংবা ছোট্ট তুলতুলে এক পাখিডানায় পেয়েছে চোট সে হঠাৎ করেব্যথায় কাতর, তাই তার ডাকাডাকি।আমি তড়িঘড়ি ছুটে যাই তার কাছেসেবা-শুশ্রূষা দিয়ে তাকে ভালো করেআকাশে উড়িয়ে দিই তার ডানা ধরে।কিংবা ধরো না পাড়ার পথের ধারেসবে বেড়ে ওঠা ছোট সে ফলের গাছগরু এসে তার ডাল-পাতা বারে বারে—দেয় যে মুড়িয়ে; তাই তার চারপাশেবেড়া তুলে তাকে চেষ্টাটা বাঁচাবার—হোক ছোট কাজ, অনেক মূল্য তার।সকলেই বড় কাজের পেছনে ছোটেনাম কিনবার, যশ কিনবার লোভেআমি সেদিকে কখনো যাই না মোটে।যে কাজ সহজে নজরে পড়ে না কারওতুচ্ছজ্ঞানেই ফেলে রাখে, করে হেলাআমি সেদিকেই ছুটে যাই সারাবেলা।ছোট্ট তুচ্ছ কাজও তো কাজ, তাই—প্রাণমন ঢেলে সারা দিন করে যাই।