‘কমবেশি প্রত্যেকেই আমরা ব্যস্ত নিজেকে নিয়ে। কিন্তু একটু যদি চেষ্টা করি, তবে অন্যের সুখ-দুঃখও যে নিজেরা একটু ভাগাভাগি করে নিতে পারি, তাতে অসুবিধে কোথায়? একটু আছে! হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন না, তাই তো?’ বলেই জাদুকর যা দেখালেন...যা দেখালেনবেশ কটি বেলুন টেবিলের ওপর ছড়ানো-ছিটানো। সেখান থেকে জাদুকর তাঁর দর্শকদের যে কাউকে পছন্দ করে একটি বেলুন নিতে বললেন। অন্য আরেকটি বেলুন কিন্তু জাদুকরের হাতেই। এবার দর্শককে বললেন, তার বেলুনটি মুখ দিয়ে সম্পূর্ণ ফোলাতে। ফোলানো হলে বেলুনটি হাতে নিতে বললেন। এখন ওই বেলুন থেকে দর্শককে বললেন বেলুনের মুখটি আলতো করে ছেড়ে একটু একটু করে হাওয়া ছাড়তে আর জাদুকর তাঁর হাতে থাকা বেলুনে সেই হাওয়াটাই অল্প অল্প করে ধরবেন। এভাবে দর্শক তার বেলুন থেকে একটু একটু করে পুরো হাওয়া ছেড়ে দিল এবং অবাক ব্যাপার, জাদুকর কোন জাদুবলে কেমন অবলীলায় সেই ছেড়ে দেওয়া পুরো হাওয়াটাই নিজের বেলুনে পুরে নিলেন। অর্থাৎ দর্শকের বেলুনটির হাওয়া বেরিয়ে যাওয়ায় তা কেমন চুপসে গেল এবং অন্য দিকে জাদুকরের বেলুনটি হাওয়াভর্তি হয়ে কেমন ফুলে উঠল।কী! দারুণ মজার জাদু, তাই না? নাহ্, অমনটি করলে চলবে না। ধীরে-সুস্থে বসো। আর এই ফাঁকে আমিও তোমাদের কৌশলটি শিখিয়ে দিচ্ছি।জোগাড় করে নাওমজার এই জাদুটি দেখাতে তোমাকে জোগাড় করে নিতে হবে কিছুটা তুলো আর একটুখানি কার্বাইড (গ্যাসের ল্যাম্প জ্বালাতে কার্বাইড ব্যবহার করা হয়)।ছুমন্তর ছুজাদুটি দেখানো শুরু করার আগে সামান্য কিছু তুলো পানিতে ভিজিয়ে নিয়ে তোমার নিজের ব্যবহার করা বেলুনটির ভেতরে নিচে ফেলে রাখো এবং কার্বাইডের ছোট্ট একটি টুকরো ওই বেলুনেরই ভেতরের মুখের কাছটায় আলতো করে আঙুল দিয়ে চেপে ধরো। দর্শক যখন তাদের বেলুন থেকে হাওয়া ছাড়তে শুরু করবে, তুমি তখন তোমার বেলুনের ভেতরে চেপে ধরে রাখা কার্বাইডের টুকরোটি ছেড়ে দিয়ে বেলুনের মুখটা ভালোভাবে চেপে ধরো। ভেজা তুলোর সংস্পর্শে গিয়ে কার্বাইড গ্যাস তৈরি করবে এবং তোমার বেলুনের মুখটি বন্ধ থাকায় আপনা থেকেই সেই গ্যাস তোমার বেলুনটি ফোলাতে থাকবে। আর দর্শক ভাববে, বুঝি বা তাদের বেলুনের ছেড়ে দেওয়া গ্যাসেই তোমার বেলুনটি ভরে উঠছে।মনে রাখবেতোমার হাতে থাকা বেলুনটি সম্পূর্ণ ফুলে ওঠার পর মাঝেমধ্যে একটু একটু হাওয়া বের করে দেবে। না হলে বেলুনটি ফেটে যেতে পারে। তুমি যে হাওয়া ছাড়ছ, এ ব্যাপারটি ভুলেও তোমার দর্শকেরা যেন টের না পায়। সম্ভব হলে জাদুটি দেখানোর আগে তুমি তোমার ব্যবহারের বেলুনটিকে একবার ফুলিয়ে তার হাওয়াটা বের করে নিয়ো।