তৃতীয় নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের জাদ কার্টুন নিয়ে। কার্টুন আঁকা তিনটে কার্ড হাতে নিয়ে জাদুকর সেগুলো দর্শকদের হাতে তুলে দিয়ে বললেন, ‘এই তিনটে কার্ডের মধ্য থেকে যেকোনো একটি কার্ড আপনাদের পছন্দ করতে হবে। অবশ্য আমি জানি, আপনারা কোন কার্ডটি পছন্দ করবেন।’ এটাই হচ্ছে এবারের জাদুর মজা। এই জাদুটি দেখাতে পাশের চিত্রগুলো ভালো করে দেখে নাও এবং অনুসরণ করো।জাদুটি দেখাতে জোগাড় করে নাও সমান মাপের চারটি কার্ড। একটা সাইন পেনও প্রয়োজন হবে। ছবির মতো করে কার্ডগুলোতে লিখে নিতে হবে।দর্শক এবং জাদুজাদুটি যখন তুমি দেখাতে যাবে, তখন খাম (অর্থাৎ খামের সেটটি) টি-টেবিলের ওপর এমনভাবে উল্টে রাখো, যাতে করে প্রথমত খামের ওপরের লেখাটি টেবিলের ওপর দর্শকদের নজর এড়িয়ে উপুড় হয়ে থাকে, দ্বিতীয়ত উপস্থিত দর্শকেরা যেন খামের ব্যাপারে কোনো ধরনের আগাম সন্দেহ প্রকাশ করতে না পারেন।এবারে কার্টুনের ছবি আঁকা কার্ড তিনটি দর্শকদের হাতে তুলে দিয়ে তাঁদের যেকোনো একটি কার্ড পছন্দ করতে বলো এবং পছন্দ শেষে বাদবাকি দুটি কার্ড তোমার কাছে ফেরত নিয়ে নাও। এর মধ্যে কৌশলে কিন্তু কোন দুটি কার্ড তুমি ফেরত নিচ্ছ, দর্শকদের অগোচরে তা অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে।তুমি কিছু একটা ভাবছ, এমনতরো অভিনয় করে দর্শকদের আবারও বলো—আমি জানতাম, আমার জাদুর তৃতীয় নয়ন যদি ভুল না করে, তবে আপনারা আমার পছন্দের কার্ডটিই তুলেছেন। বিশ্বাস হচ্ছে না, তাই তো! বলেই জাদুকর দেখিয়ে ছিলেন—দর্শকদের পছন্দ করা কার্ডটি তিনি আগে থেকেই খামে লিখে রেখেছিলেন।তোমাকে কিন্তু খুব মনে রাখতে হবে যে দর্শক যদি ডরিমন পছন্দ করে, তবে তুমি খামের ভেতর থেকে কার্ডটি বের করে দর্শকদের দেখাবে—খাম দুটি নয় যেন। টম অ্যান্ড জেরি পছন্দ করলে বড় খাম খুলে তার ভেতর থেকে ছোট খামটি বের করে তার ওপরের লেখাটি দেখাবে। যদি...! বারবি পছন্দ করে? তখন কিছুই করবে না। শুধু বড় খামটিকে উল্টে ধরে তার ওপরে লিখে রাখা কথা কয়টি দর্শকদের দেখিয়ে চমকে দাও আরও একবার।