তোমাদের লেখা-অাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দিদার গল্প
দেবান্বিতা মজুমদার থাকে লাকসামে। পড়ে নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। দেবান্বিতা ওর দাদিকে ডাকে দিদা। কত মজার সব গল্প যে আছে দিদার ভান্ডারে! গল্প শোনার সেই মুহূর্তই এঁকে পাঠিয়েছে সে

.
.

আমার বাড়ি

ঈসা আহমেদের বয়স মাত্র চার পেরোল। পড়ে ঢাকার লেইকহেড গ্রামার স্কুলে। এ বয়সেই কম্পিউটারে দারুণ সব ছবি আঁকে সে। দেখো, নিজের স্বপ্নের বাড়ির কী সুন্দর একটা ছবি এঁকে ফেলেছে! চাইলে তোমরাও কম্পিউটারে আঁকা ছবি পাঠাতে পারো

ম্যারাডোনা-পেলে
বিন্তি প্রতিকা

ম্যারাডোনা আর পেলে

দুইজন ছেলে
ফুটবল খেলে।
একটা সুযোগ পেলে
গোল দিয়ে ফেলে।
চতুর্থ শ্রেণি, মোহাম্মদপুর প্রিপারেটরি হায়ার সেকেন্ডারি স্কুল

একটা মজার জিনিস
শামীমা আক্তার
স্কুল ছুটি হয়েছে বেশ আগেই। অনিক আর তামিম একা ক্লাসে বসে আছে। ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। একসঙ্গে স্কুলে যাওয়া-আসা করে।
অনিক বলল, ‘বসে আছিস কেন? তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে।’
‘যাব তো। আগে বল, একটা মজার জিনিস দেখবি?’ তামিমের গলার স্বর কেমন অন্য রকম শোনায়।
‘না, আমি দেখব না। চল তো।’
‘দেখ না। সত্যি বলছি, অনেক মজা পাবি।’
‘আচ্ছা দেখা।’
তামিম অনিকের সামনে দাঁড়ায়। কেমন ফিসফিস করে বলে, ‘বাঁচতে চাস তো পালা!’
অনিক অবাক! ‘তুই কি আমাকে পালাতে বললি?’
তামিমের গলার স্বর আবার অন্য রকম শোনায়, ‘কই না তো!’
অনিক এবার তাড়া দেয়, ‘কই? কী যেন মজার জিনিস দেখাবি বললি? কেন যে এসব আজেবাজে কথা তুই বলিস...’
তামিম বলল, ‘হ্যাঁ। আশপাশে তোর মাথা ঘোরা, মজার জিনিস দেখতে পাবি।’
অনিক পেছনে তাকায়। ডানে তাকায়, বাঁয়ে তাকায়, আর সামনে তাকাতেই...তামিম নেই!
কয়েক মুহূর্তের জন্য অনিকের মনে হলো, আশপাশে অনেক চিৎকার হচ্ছে। সেই চিৎকারে তার মাথা ঘোরাচ্ছে। মনে হলো তামিমের চাপা কণ্ঠস্বর শোনা গেল, ‘তোকে বলেছিলাম না, বাঁচতে চাইলে পালা...’
অনিক এবার গলা ফাটিয়ে চিৎকার করে, ‘বাঁচাও! আমাকে বাঁচাও! তামিম, তুই কোথায়?’
আবারও শোনা গেল সেই অন্য গলার স্বর, ‘কী, দেখলে তো মজার জিনিস...হা হা হা!’ সারা ক্লাস অট্টহাসির শব্দ ভাসতে থাকে। ‘হা হা হা...মজার জিনিস!’
নবম শ্রেণি, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়