তোমার জন্যে সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও জন্যে আর কিছু নয় তোমার জন্যে সবতোমার জন্যে রেখে গেলাম পাখির কলবর। মোটা ফোঁটার বৃষ্টি তুমি শতধারার জলতুমি আমার অমর পঙিক্ত চোখ যে ছলছল। তোমার জন্যে ঢেউয়ের চূড়া সাগর পাড়ির রথতোমার জন্যে রামধনুকের আকাশছোঁয়া পথ।তোমার জন্যে রেখে গেলাম হঠাত্ জাগা চর তোমার জন্যে গড়ে গেলাম পুষ্পে ছাওয়া ঘর। তোমার জন্যে বিশাল সড়ক হস্তী ঘোড়া সবতোমার জন্যে দশদিকেতে কেবল যশোরব। ওরে আমার লক্ষ্মী মানিক তুমি বিজয় বীরতোমার জন্যে শহীদ মিনার সমুন্নত শির। তোমার জন্যে ফেলে গেলাম এক জীবনের ঘাম তোমার জন্যে জোছনা অথৈ তুমিই সর্বনাম।