ত্রয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিন্নি বিন্তি বিন্দি এখনসারা বাড়ি দাপিয়ে বেড়ায়দাদার ঘরে টেবিল ল্যাম্প ঘোরায় এবং ফেরায়রিমোট চেপে টিভি চালায়ওদের ভয়ে আরশোলা আর টিকটিকিরা পালায়!দাদা বলে—বীর কন্যা ওরা‘ঝোলাবুড়ি’ ‘ভুতুবাবা’-র কপাল পোড়া!ভয় কিছুতেই পায় না মোটে—সাহস পেতে দৌড়ে এসে কোলে ওঠে!দাদুর সাথে গল্পে মাতেসাতসকালে দুপুর রাতে—রাক্ষস-খোক্কস রাজা-রানিঠাকুরমার ঝুলিখানিসবই ওদের নখদর্পণে, এসএমএস পাঠায় ওরা মোবাইল ফোনে।‘ওগি’ ‘টিকু’ ‘ডোরেমন’টিভি পর্দায় ঘোরে মনকার্টুন দ্যাখে খেলা করেছবি আঁকে লেখে পড়েওরা এখন ইশকুলে যায়পরীক্ষাতে এ-প্লাস পায়...তিনজনে মিলমিশ কখনোবা তিনজনে ফের নালিশবাবালা বা মামণি বা দাদুও দেয় পালিশকিংবা দাদা গোল মেটাতে ডাকলে হঠাৎ সালিসদোষ গুণ সব এ-ওর পিঠে করতে থাকে মালিশ।