দশ বছরের নাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাগর চোখের ফর্সা মুখেরমিষ্টি মেয়ে নাজ,একাই নাকি করতে পারেঘরের যত কাজ।কাপড় জামা কাচতে পারেকরতে পারে ভাঁজ,ঘরটা ঝাড়ু দিয়ে মুছতেতার করে না লাজ।বাজার করে নিয়ে এলেবড় ভাইয়া রাজ,আম্মু ছাড়া করতে পারেকাটাকুটির কাজ।পিষতে পারে হলুদ মরিচহোক না সময় সাঁঝ,ছিলতে পারে পেঁয়াজ রসুনচোখে লাগে না ঝাঁঝ।কেমন করে, কী দিয়ে কীরান্না হবে আজ,হিসাব ঠিক মেলাতে পারেদশ বছরের নাজ।নাজের এমন গিন্নিপনাআব্বু করে জাজ,জন্মদিনে তাই এনে দেনএকটি রুপার তাজ।