দাদু সমুদ্রের ভাষা জানে
লতা জানে, ওর দাদু বর্ষাকালের আগে আগে বাড়ি ফিরে আসবে। দাদু গহিন গাঙে মাছ ধরতে যান। লতাকে দাদু দারুণ ভালোবাসেন। ফিরে এসে দাদু সারাক্ষণ লতার সঙ্গে গল্প করেন। সমুদ্রের গল্প। মাছেদের গল্প। বাতাসের গল্প। কালো মেঘের গল্প।লতা অবাক হয়ে শোনে। লতা টের পায়, দাদুর গায়ে সমুদ্রের লবণ। সমুদ্রের নোনা বাতাস দাদুর গায়ে খেলে যায়।দাদু উঠোনে শুয়ে শুয়ে গল্প শোনান, দূরে সমুদ্রের গর্জন। বড় বড় ঢেউ আছড়ে পড়ে সমুদ্রের কোলে। ঢেউয়ের শব্দ দাদুর বড় প্রিয়। সমুদ্রের গর্জন আর ঢেউয়ের শব্দ শুনলেই দাদুর মন আনচান করে ওঠে। দাদু বলেন,নাতি রে...সাগর ডাকিছে। চলে যেতে মন চায়। তোদের ছেড়ে আবার গহিনে চলে যাব।না, দাদু, একবার বর্ষাকালটা আমাদের সঙ্গে থাকো।লতা করুণ আবদার জানায়।দাদু জানেন না, কখন সমুদ্র তাঁকে ডাক দেবে। কখন দরিয়ার ডাক শুনে দাদু চলে যাবেন মাছ ধরতে। তবে বর্ষাকালে দরিয়া বড় উথাল-পাতাল। বর্ষাকালটা দাদু এবার বাড়িতেই থাকবেন। তাই শুনে খুব খুশি লতা। সারাক্ষণ দাদুর সঙ্গে লতায়-পাতায় জড়িয়ে থাকে।দাদু একদিন বললেন,চলো নাতি, সাগরের কাছে যাই।দাদুর হাত ধরে লতা গেল সাগরসৈকতে। বাতাস বইছে হু হু করে। সাগরপাড়ে লাখো মানুষের ভিড়।দাদু বালুর বুকে কান রাখলেন। তারপর লতাকে বলতে লাগলেন,নাতি গো, আইজ রাইতে দারুণ তুফান আইবো।তুমি কেমনে জানলা?বালুর বুকে কান রাখলে দরিয়ার কথা শুনতে পাওয়া যায়।কীভাবে?অবিশ্বাস করে লতা। উল্টো দাদুকে প্রশ্ন করে,কীভাবে?দাদু হাসেন।আরে বেটি, সাগরের বুকে জীবন পার করিছি ষাইট বছর। আমার কথা সাগর বোঝে। সাগরের কথা আমি বুঝি।লতা অবাক হয়ে দাদুর দিকে তাকায়। দাদু দূর সমুদ্রের দিকে তাকিয়ে আছেন।হু হু বাতাস বইছে। আজ রাতে হয়তো তুফান আসবে। দাদু হয়তো সত্যি সত্যি সমুদ্রের কথা বুঝতে পারেন।লতা ভাবে, ও যেদিন বড় হবে, সেদিন দাদুর সঙ্গে সমুদ্রে যাবে। সমুদ্রের গর্জন শুনে বুঝতে পারবে, আজ রাতে তুফান হবে। সমুদ্রের ভাষা সবাই বুঝতে পারে না।