দাদুর বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের চুড়ি, আলতা-নূপুর বাপি তুমি আনবে কিনেএক রূপসী পরির মতো সাজব আমি ঈদের দিনেঝলমলে এক শাড়ি দেবে, পুঁতির মালাও রংবাহারি,এবার ঈদে তোমার সঙ্গে যাবই আমি দাদুর বাড়ি।দাদুর বাড়ির পুকুরপাড়ে কাঁঠালগাছের ডালে উঠেচুপিচুপি সন্ধ্যাবেলায় চন্দ্র হয়ে উঠব ফুটেঢোলকলমি গাছের আড়ে দেখব যখন জোনাক পাখিমা-মণিটা হয়তো তখন করবে আমায় ডাকাডাকি।চাচ্চু যখন ঘোড়া সেজে কাঁধে নিয়ে ঘুরবে আমায়তখন আমি মহারানি, আমায় এসে আর কে থামায়?ঢাল-তলোয়ার উঁচু করে করব আমি হুকুম জারিঅমনি সবাই আমার ভয়ে পালিয়ে যাবে তাড়াতাড়ি।এক দেশে এক রাজা ছিল, সে দেশে এক দৈত্য আছেএবার ঈদে গল্প ওসব শুনব আমি দাদুর কাছেফুফির কাছে মেন্দি দিয়ে হাত রাঙাব টকটকে লালঈদের দিনে ঘরে ঘরে আনব সবাই নতুন সকাল।শোনো বাপি, শোনো বাপি, তোমায় আমি বলব কী আরগ্রামে গেলে আমি কিন্তু মুন্সিপুকুর কাটব সাঁতারশাপলা তুলে গাঁথব চুলে কানামাছি, বউচি হব;এবার ঈদে দাদুর বাড়ি একটা পুরো সপ্তাহ রব।