দারোয়ান ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে তোমার ভাঁজ পড়েছে বয়সী টান আঁকাদারোয়ান ভাই দারোয়ান ভাই গেট আগলে থাকা।তোমার ভয়ে হয়নি ছেঁড়া বাগান ভরা ফুলতবু তোমায় চিনতে আমার একটুও নেই ভুল।সাদা জামার ইশকুলেতে কিশোরবেলা পার,টিফিনবেলা গেট পেরোনোর সাধ্য আছে কার?চোখ যেন নয় তীক্ষ ইগল রোদের মতো ঝাঁজছুটির আগে গেট বন্ধ রাখাই তোমার কাজ।মস্ত তালার শক্ত চাবি বানিয়ে গলার লকেটদারোয়ান ভাই টিফিনবেলা পয়সা চেনে পকেট।মন উশখুশ চানাচুরে, চালতা, বরই আচার ইচ্ছেটাকে বন্ধ গেটের বাইরে করি পাচার।তবু তোমার মন টলে না বড় আপার সালিসফুল ছিঁড়েছে যে মেয়েটি তার নামে দাও নালিশ।কোন মেয়েটি ক্লাস পালাল বসল পুকুরঘাটে,এসেম্বলিতে কে যায়নি লুকিয়েছিল মাঠে।সব দেখেছ তীক্ষ চোখে রাগ করেছ ভারিদারোয়ান ভাই তোমার সাথে সাতজনমের আড়ি।তাতে তোমার কী যায় আসে মুচকি হেসে তুমিইশকুলকে আগলে রাখো যেন জনমভূমি।