দিশি ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. আলতানুড়ি গাছেরগুড়ি জোড়পুতুলের বিয়েবর এসেছে ভাদ্র মাসে টোপর মাথায় দিয়ে।বরের বাড়ি চিতলমারি পালকিখানা ভাঙাকনের হাসি দেখায় মাসি মুখখানি তার রাঙা।২. আপিলচাপিল ঘন্টিমাল পদ্মাবতীর ভাইরসুইঘরে শূন্যিহাঁড়ি পান্তা-লবণ নাই।কুটুম এল ঢাক বাজিয়ে কোথায় বসার পিঁড়ে?উঠোনজুড়ে কান্নাকাটি নেইকো ছটাক চিড়ে।৩. হাতের নাচন পায়ের নাচন খুকুর নাচন দেখেবাগদীপাড়া গৌরিদিদি মিন্দিপাতা মেখেটিনের চালে রাতদুপুরে নামায় দূরের চাঁদ।রামধনুকের জলের রেখায় নেইকো মোটে খাদ।