দুটি গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূত-ভূতিএক ছিল ভূত আর এক ছিল ভূতিকাজ ফেলে সারা দিন করে গুঁতোগুঁতিভূতের চিমটি খেয়ে ভূতি কেঁদে বলে—বাপের বাড়িতে আমি যাচ্ছি তো চলে।ভয় পেয়ে ভূতটার উঠে যায় হাঁফমারব না তোকে আর করে দে না মাফতোকে ছাড়া ছেলেমেয়ে যাবে ঠিক মরেতুই বিনে এ জীবনে বাঁচব কী করে!মোটা-মুটিএক ছিল মোটা আর এক ছিল মুটিমুটি খাবে ভাত আর মোটা খাবে রুটিএই নিয়ে তারা খুব করে খোঁটাখুঁটিঅবশেষে রেগে বলে, হবে ভোটাভুটিতাই ভেবে মোটা-মুটি করে ছোটাছুটিযাকে তাকে ঘুষ দেয়, চলে নোটানুটি।