দুটি ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারুএতটুকুন ছোট্ট পারু, তাকে ডাকি বুড়ি,নানা রকম দুষ্টুমিতে তার নেইকো জুড়ি।কত রকম দুষ্টুমি তার নেই তো লেখাজোখা,বলল, দাদু মাথায় তোমার ছাড়ব তেলাপোকা।ওই যে এল হাতের মুঠোয় কী জানি কী নিয়ে,আমায় বুঝি করবে নাকাল তেলাপোকা দিয়ে।কাছে এসে মুঠো খুলে হাত বাড়াল পারু,চেয়ে দেখি আমার জন্য সে এনেছে নাড়ু।পণ্যঘরের পাশে বাইরে থাকে লোকটা দিবারাত্র,সঙ্গে থাকে পাহারাদার একটি কুকুর মাত্র।বন্ধুরা কয়, ঘর আছে তোর থাকিস কেন বাইরে,লোকটা বলে, ঘরে আমার একটুও ঠাঁই নাই রে।সারাটা ঘর, বারান্দাও ভরে আছে পণ্যে,বাইরে থাকি পণ্য রাখার জায়গা দেয়ার জন্যে।