দুটি ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি কোথায়?বাড়ি কোথায়? মির্জাপুরেরবাইপাস,লেখাপড়ার দৌড় কত দূর?‘হাই পাস’।পড়ছ নভেল, গিলছটা কী?ছাইপাঁশ।বাজারে যা, আসবি নিয়েযা-ই পাস।আফ্রিকা বাড়ি তারআফ্রিকা বাড়ি তার আনুচিয়া আচিবেঠিক দুপ্পুর বেলা হাঁচিবেই হাঁচিবে।হাঁচি দেয়া শেষ হলেনিজেই নিজের কানখুব করে মলেটলে—কী যে হয় একলাই নাচিবেই নাচিবে!তারপর ক্ষুর বার—করে তাতে খুব করেদেয় ধার, দেয় ধার—তা-ই দিয়ে মাথা তার চাঁছিবেই চাঁছিবে!সেই আনুচিয়া বলেঅশুভ এসব দিনযাবে চলে, যাবে চলেহাসিখুশি ভরা দিন আসিবেই আসিবে।