দোহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে গাছে নেই পাখি আরকাঁটাবনের খাঁচায়বন্দী পাখির ওড়ার আশাকে আর বলো বাঁচায়!নেই কাকলি শাখায় শাখায়বন্দী পাখির পাখায় পাখায়লাভ জমে যায় মেলাএই শহরে গায় না পাখিতাই তো ভোরের বেলা।একটা একটা দোকান বাড়েপাখির পায়ে শিকলমহাজনের মুনাফাতেইস্বপ্নগুলো বিকল।স্বপ্ন নিয়ে ধুঁকছে পাখিঠুকছে মাথা লোহায়—খাঁচার দুয়ার দাও খুলে দাওদোহায় লাগে দোহায়!