ধমক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার ওপর বাবা করেন রাগ, যেন আমি গরু, না হয় ছাগ।অল্প কথায় অনেক রেগে যান।ধমক দিয়ে ফাটিয়ে ফেলেন কান।ধমক খেয়ে প্রচুর রাগ ওঠে,কিন্তু চুপ থাকি ভয়ের চোটে।আম্মুর মাথায় রাগ ওঠে যখন, সারা বিল্ডিং কেঁপে ওঠে তখন।ভয়ে আমি করে দিই বমি,তা পরিষ্কারও করি আমি।ধমক শুনে মাথা হয় গরম,কখনো আবার খাবার হয় না হজম।প্রত্যেক দিন আমি কেন এত ধমক খাই?ধমক থেকে বাঁচার কি কোনো উপায় নাই?প্রত্যেককেই হতে হয় ধমকের সম্মুখীন। ধমক খেয়ে আমি হয়ে গেলাম ডাস্টবিন। সপ্তম শ্রেণী, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা