নবীজির নজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর মতো আর কেউ তো ছিলেন না। কাজে ও কথায় সৎআর কেউ নন, তিনি আমাদের শেষ নবী হজরত।প্রতিদিন তাঁর কাছে আসে দূর দূর থেকে কত লোক।ভুলে যায় তারা দুঃখ-বেদনা, সুগভীর যত শোক।দূর হয়ে যায় চোখের পলকে মনের যত না গ্লানিতাঁর মুখ থেকে শুনে অমূল্য, সুমধুর সব বাণী।সেদিন নবীজি দহলিজে তাঁর বসে বসে চুপচাপভাবনার ঘোরে মগ্ন ছিলেন, মুখে চিন্তার ছাপ।এমন সময় এক যে সাহাবা করুণ দৃষ্টি মেলেসামনে দাঁড়ান, সঙ্গে যে তাঁর কিশোর বয়সী ছেলে।ধ্যান ভাঙতেই সেই দুটো চোখ যায় সাহাবার দিকেনবীজি বলেন, ‘তোমার মুখটি হতাশায় কেন ফিকে?’প্রশ্নের মুখে সাহাবা বলেন করুণ কাতর স্বরে,‘হুজুর, আমার ছেলেটি আমাকে বড় জ্বালাতন করে।মাত্রা ছাড়ানো মিষ্টি সে খায়, বারণ মানে না মোটে,মিষ্টির কোনো গন্ধ পেলেই হুটোপুটি করে ছোটে।হুজুরের কাছে তাই তো আরজ, আপনার কাছে রেখেমুক্ত করুন ছেলেটিকে এই অতি আসক্তি থেকে।জানি দুনিয়ার কিছু আপনার জানার বাইরে নয়মাত্রা ছাড়ানো কোনো অভ্যাস ভালো নয় নিশ্চয়।’সাহাবার কথা শুনে ক্ষণকাল চুপ থেকে মৃদুস্বরেবলেন নবীজি, ‘গুনে গুনে ঠিক হপ্তা খানেক পরেওকে নিয়ে এসো, তখন করব যতটা করতে পারি।’আশ্বাস পেয়ে খুশিভরা মনে সাহাবা ফিরল বাড়ি।দেখতে দেখতে চোখের পলকে সাত দিন যায় কেটেকথামতো সেই সাহাবা বেচারা বহু ক্রোশ পথ হেঁটেপৌঁছান এসে নবীজির বাড়ি ছেলেসহ পুনরায়মন উদ্বেল, উৎকণ্ঠিত, দোলে আশা-নিরাশায়।নবীজি এবার ছেলেটিকে তাঁর নির্মল হাসিমুখেকাছে টেনে নেন আপনার করে দুহাতে জড়িয়ে বুকে।ব্যাপারটা দেখে সাহাবার মনে একটু খটকা লাগেতাই তো বলেন, ‘হুজুর, আপনি কেন সাত দিন আগে—ছেলেকে আমার গ্রহণ না করে করলেন সেটা আজ,এই সাত দিন ছিল বোধ হয় বিশেষ জরুরি কাজ?’জবাবে বলেন নবীজি মহান, ‘শোনো হে সাহাবা, শোনোতোমাকে গোপন কথাটা বলতে সংকোচ নেই কোনো।মিষ্টির প্রতি লোভ-মোহ-টান আমারও মন্দ নয়না পেলে হাতের, পাতের নাগালে মনখানা ভার হয়।সত্যি বলতে চলত না এক পলও মিষ্টি বিনেআমার সে বদ-অভ্যাস দূর করেছি এ সাত দিনে।অন্যে যে দোষে দোষী যদি তা-ই আমার নিজেরও থাকেতুমিই বলো না, তাহলে কীভাবে শোধরানো যাবে তাকে?নিজেকে প্রথম বদলে তবেই অন্যকে বদলাওআমিও সে কাজ করেছি কদিনে, মন খুলে শুনে নাও।’এই কথা শুনে উজ্জ্বল হাসি মুখে ফোটে সাহাবারমানবশ্রেষ্ঠ কেন শেষ নবী, বোঝা হয়ে যায় তাঁর।