মজার জানা
নভোচারীদের কথা
ছেলেবেলায় একটা স্বপ্ন দেখতেন রিচার্ড ব্র্যানসন—মহাকাশে পাড়ি জমাবেন। ১১ জুলাই স্বপ্ন পূরণ করলেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের এই প্রতিষ্ঠাতা। সেদিন তিনি নিজের কোম্পানির তৈরি রকেটে তিন সহকর্মীকে নিয়ে মহাকাশের প্রান্ত থেকে ঘুরে এসেছেন। এমন স্বপ্ন হয়তো তুমিও দেখো। তবে এটা তো জানোই, স্বপ্ন পূরণের জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। চাইলেই কি মহাকাশচারী হওয়া যায়? উঁহু, এর জন্য পড়াশোনা করতে হয়, বিশেষ প্রশিক্ষণও দরকার মহাশূন্যে পাড়ি জমানোর আগে। এ পর্যন্ত প্রায় ৬০০ মানুষ মহাশূন্য এবং মহাশূন্যের প্রান্ত পর্যন্ত ঘুরে এসেছেন। তাঁদের মধ্যে মাত্র ১২ জন হেঁটে এসেছেন চাঁদের বুক থেকে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন