নাক রহস্য
দুনিয়ায় কিছু প্রাণী আছে, যাদের নাক বড় আজব। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘নেকো বানর’। ইংরেজিতে ওরা ‘প্রবোসিস মাংকি’ বলে পরিচিত।যায়। পুরুষ বানরটিকে। দেখলে মনে হবে চুপসে যাওয়া একটি চ্যাপ্টা বেলুন বসে আছে নাকের জায়গায়। মতো এই নাক নিয়ে অনেকের নানা প্রশ্ন। এই নাক কি শ্বাস টানতে বিশেষ কোনো ভূমিকা রাখে? পানিতে সাঁতার কাটার সময় দম সচল রাখতে বিশেষ কোনো সুবিধা দেয়? নাকি গরমের সময় শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে? এর সঠিক জবাব আজও খুঁজে পাওয়া যায়নি। তবে রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের চেষ্টার বিরাম নেই। অনেক বিশেষজ্ঞ অবশ্য বলেন, ওদের এই নাক পছন্দ করে স্ত্রী বানর।সারা দুনিয়ায় একটা জায়গাতেই কেবল দেখা মেলে প্রবোসিস মাংকির। তা হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপ। বেশির ভাগ সময় গাছেই কাটায় এই বানর। ফলমূল, লতাপাতা খেয়ে বাঁচে। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে বিচরণ করে এরা। এই নেকো বানর পাকা সাঁতারু। বানরকুলে ওরাই সবচেয়ে ভালো সাঁতরাতে পারে। সাধারণত দুটি দলে ভাগ হয়ে বাস করে নেকো বানর। এক দলে কেবল তরুণ বয়সী পুরুষ থাকে। আরেকটি দল ‘আলফা’ বলে পরিচিত। এই দলে প্রায় ৫০ পাউন্ড ওজনের এক বিশাল পুরুষ বানরের নেতৃত্বে থাকে কয়েকটি স্ত্রী বানর ও বাচ্চা। নাকের বাহাদুরি করার মতো আরেকটি প্রাণী হচ্ছে ‘স্টার নোজড মোল’। ওদের হঠাৎ কেউ দেখলে থমকে যাবে। ভাববে, এটা আবার কী! এই ছুঁচোর ছুঁচালো নাকের ডগা তারকার মতো ছড়ানো। এ জন্য ওরা ‘তারকা নাকওয়ালা ছুঁচো’ বলে পরিচিত। উত্তর আমেরিকার পূর্বাঞ্চলীয় নিচু জলাভূমিতে বাস করে তারকা-নাক ছুঁচো। অন্য সব ছুঁচোর মতো নিশাচর এই প্রাণী বেশির ভাগ সময় অন্ধকারে কাটাতে ভালোবাসে। মাটির নিচে অগভীর গর্ত করে থাকে। এই গর্তে আবার শাখা-প্রশাখা থাকে। এসব পথে খাবার খুঁজে বেড়ায় এরা। দৃষ্টিশক্তি নেই বললেই চলে। তবে বিশেষভাবে গঠিত এই আজব নাকে রয়েছে প্রখর ঘ্রাণশক্তি। এতে পোকামাকড় খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। এমনকি পানির নিচ থেকেও খাবার খুঁজে আনে এরা।তারকা-নাক ছুঁচো খুবই ক্ষিপ্র। এই জাতের প্রাণীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী হিসেবে এর মধ্যেই গিনেস বুক অব রেকর্ডসে স্থান করে নিয়েছে প্রাণীটি। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক, সায়েন্সব্লগস।