নির্ভীক ডায়োজিনিস
দিন-রাত তার অনুসন্ধান ‘ভালো মানুষের’ জন্যেযান অলিগলি, বাড়ি থেকে বাড়ি খুঁজে খুঁজে তিনি হন্যে।কেউ বলে তাকে উন্মাদ, কেউ বলে মহা ছিটগ্রস্ততবু একজন ‘ভালো মানুষের’ সন্ধানে উদ্ব্যস্ত।জ্ঞানে দ্যুতিময় উজ্জ্বল চোখ, পরিধেয় খুবই জীর্ণখুবই সাধারণ জীবনযাপন, দেহখানা অতি শীর্ণ।পথের পাশেই কুঁড়েঘরে বাস, মোহ নেই মোটে বিত্তেঅর্থের পিছে ছোটাছুটি নেই, সুখ ভরা তবু চিত্তে।জ্ঞানের দেবীর আরাধনা ছাড়া আর নেই কোনো লক্ষ্যজ্ঞানী ও গুণীর সঙ্গটি ছাড়া কারও সাথে নেই সখ্য।নাম তার ডায়োজিনিস, সবাই জানেন মেজাজ রুক্ষঅদম্য তিনি জ্ঞান আহরণে, হোক না যতই সূক্ষ্ম।একদা আলেকজান্ডার শোনে, পদতলে যার বিশ্বকরিন্থে আছে এক জ্ঞানবান, আছে তার বহু শিষ্য।এমন যে জ্ঞানী ভাবলেন দেখা করবেন তার সঙ্গেভাবল সবাই মহাবীর বুঝি জড়াবেন কোনো জঙ্গে।এ রকম ভীতি সকলের মনে এবং নানান শঙ্কাতখুনি মেদিনী কাঁপিয়ে উঠল বেজে দুন্দুভি, ডঙ্কা।তখন সকাল রোদঝলমল মেজাজ সুধীর শান্তরোদ পোহানোর ঠিক সেইক্ষণে ডায়োজিনিস কি জানতবিজয়ী আলেকজান্ডার এসে দাঁড়াবেন ধরে মূর্তিতার দেহছায়া দূর করে দেবে রোদ পোহানোর ফুর্তি।বলেন আলেকজান্ডার তাকে, ‘আমি আপনার জন্যকরতে কি পারি, বলুন হে জ্ঞানী, সেবা করে হই ধন্য।’তাই শুনে ডায়োজিনিস বলেন, ‘কিছুই তো আমি চাই নাআমার সামনে দাঁড়ানো আপনি, রোদ আমি তাই পাই না।দূরে সরে গেলে শরীর তপ্ত হতো অবারিত রৌদ্রেআর কিছু নয় এই উপকারটুকু চাই আমি মহাভদ্রে।’হঠাৎ কী হয় বিশ্ববিজয়ী এই কথা শোনা মাত্রগুরুর আদেশ শুনবার পর যেইভাবে তার ছাত্রঅবনত শিরে তার সে আদেশ করে বসে শিরোধার্যসেইভাবে তিনি তফাতে এসেই শুরু করে দেন কার্য।পারিষদ যত ভেবেছিল বীর হয়তো হবেন ক্ষিপ্তউল্টো ও-মুখে ফুটে ওঠে তার হাসির রেখাটি দীপ্ত।শিবিরের দিকে হাসিমুখে তিনি করলেন শুরু যাত্রাবললেন, ‘আজ জীবনে যুক্ত হলো যে নতুন মাত্রা।আমি মহাবীর বিজয়ী আলেকজান্ডার ঠিক না হলেনির্ভীক ডায়োজিনিস হতাম নিশ্চিত জেনো তা হলে।’