পকেট আমার দারুণ পকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই পকেটে মেঘ রেখেছি ওই পকেটে রোদএই পকেটে চাঁদ রেখেছি ওই পকেটে বোধএই পকেটে ভাব রেখেছি ওই পকেটে দৃশ্যএই পকেটে পাহাড় আছে ওই পকেটে বিশ্বএই পকেটে গাছ রেখেছি ওই পকেটে ফুলবুক পকেটে রবিঠাকুর বিদ্রোহী নজরুল।ঘোড়ার ডিমও ওই পকেটে এই পকেটে আন্ডাএকটা পকেট গরম হলে অন্য পকেট ঠান্ডা।এই পকেটে আশা রাখি ওই পকেটে হতাশএই পকেটের স্বপ্নগুলো ওই পকেটে খ-চাষ।দশটা স্বপ্ন মজুত রাখি পাঁচটা যদি উধাওএকটা আশা পূর্ণ হবে বুক পকেটে ফুঁ দাও \