পরি এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিনার আজ জন্মদিন। ও প্রত্যেক জন্মদিনেই খুশি থাকে। এবার নেই। এবার ওর পাঁচ বছরের জন্মদিন। সবাই বলছে, ‘রিনা এই যে ছয়ে পড়ল।’ ওর কেকে পাঁচটা মোমবাতি। যদি ও ছয়ে পরেই থাকে, তাহলে ছটা মোমবাতি কেন না? কিন্তু যখন রিনা ওর বন্ধু জিনিয়া, লিন্ডা, তাহিয়া, ইশাবা, সিমিন, জায়ান, সুপ্রিয়া ও শরণ্যকে দেখল—তখন যে কী আনন্দ।ওরা একসঙ্গে খেলল, টিভি দেখল, বেলুন ফোলাল—কয়েকটা ফাটালও। তারপর কেক কেটে পোলাও খেল। সবাই কেক খেল। আর বন্ধুরা? ওরা রিনার গায়ে লিন্ডা, লিন্ডার গায়ে সুপ্রিয়া, সুপ্রিয়ার গায়ে ইশাবা, ইশাবার গায়ে তাহিয়া, তাহিয়ার গায়ে জিনিয়া, জিনিয়ার গায়ে শরণ্য কেক মাখাল।সবাই চলে গেলে রিনা রাতের জামা পরে শুতে গেল। রিনা ঠকঠক আওয়াজ শুনল জানালায়। ওর জানালার কাছে অনেক গাছ। ও ভাবল, গাছের ডালপালার শব্দ। কিন্তু তাকিয়ে দেখে। ও মা, এ কী? এ তো পরি। সুন্দর গোলাপি জামা পরা পরি।পরি বলল, ‘রিনা, আমি সবার জন্মদিনে প্রতি বছর আসি। তারপর ওদের আমার পিঠে তুলে পরির দেশে ঘুরিয়ে আনতে যাই। তুমি আমার পিঠে উঠে বসো। কেউ তোমায় দেখতে পাবে না।’এই বলে পরি নিচু হলো। রিনা পরির পিঠে উঠে বসল। একটু পরই ও পরির দেশে পৌঁছে গেল। কী যে সুন্দর! ও খেলল অন্য ছেলেমেয়েদের সঙ্গে। তাদেরও আজকে জন্মদিন। ও ভাবল, এটাই ওর সবচেয়ে ভালো জন্মদিন।পরে বাসায় ফিরে এসে ও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ঘটনাটা ও মাকে বলতে চেয়েও বলল না। বড়রা যে ছোটদের বিশ্বাস করে না।