পরির দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুবুনের খুবই ইচ্ছা, সে পরির দেশে যাবে, পরিদের দেখবে, ওদের সঙ্গে খেলবে। একদিন সব পরি তার সঙ্গে খেলা করতে এল। ফুলপরি, লালপরি, নীলপরি, সাদাপরি সবাই। এটা দেখে সে খুব আনন্দ পেল। তারা সবাই মিলেমিশে খেলা করল। তখন ফুলপরি বলল, ‘চলো তোমাকে আমাদের দেশে নিয়ে যাই।’ ওরা সবাই মিলে পরিদের দেশে গেল। ওখানের প্রকৃতি ছিল খুবই সুন্দর। তা দেখে তার মুখ আনন্দে ভরে উঠল। তার আর এখান থেকে যেতে ইচ্ছা করল না। সাদাপরি বলল, ‘তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব।’ সে যাচ্ছে তো যাচ্ছে। আফসোস, হঠাৎ তখন মা ডেকে উঠলেন, ‘বুবুন, ওঠ। স্কুলে যাবি না, দেরি হয়ে যাবে।’ তখন সে বুঝল, সে স্বপ্ন দেখছিল। সে মাকে জিজ্ঞেস করল, ‘মা, স্বপ্ন কি সত্যি হয়?’ মা উত্তর দিলেন, ‘কখনো হয় আবার কখনো হয় না।’ ‘আমার স্বপ্ন কি সত্যি হবে?’ মা জিজ্ঞেস করল, ‘কী স্বপ্ন?’ সে সবকিছু মাকে খুলে বলল। মা বললেন, ‘এ কিছুতেই সম্ভব নয়।’ সে দুঃখ পেল। সে স্কুলে যেতে যেতে ভাবল, ইশ্! এটা যদি সত্যি হতো, তাহলে খুব মজা হতো।  দ্বিতীয় শ্রেণী, ভিকারুননিসা নূন স্কুল