পরিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বনে এক প্রকাণ্ড ও শক্তিশালী সিংহ ছিল। সে সবাইকে বলত, আমি বনের রাজা। আর তার পাশেই থাকত একটা ডাঁশ। দুজনের মধ্যে একদিন জোর তক্কাতক্কি বেধে গেল। ডাঁশ বলল, আমি বড়। সিংহ গর্জন করতে করতে বলল, আমাকে সবাই ভয় পায়, আমি হলাম বনের রাজা। আর তুই কিনা বলিস আমি তোর চেয়ে ছোট।ডাঁশটা মুচকি হেসে তখন সিংহের কানে গিয়ে বলল, ...তোমাকে এক ফোঁটাও ভয় করি না।তুমি আমার সঙ্গে কী করে এঁটে উঠবে বলো?আঁচড়ে কামড়ে? ও তো যেকোনো মেয়েছেলে তার স্বামীর সঙ্গে ঝগড়া বাধলেই করে। হক কথা হলো, আমি তোমার চেয়ে অনেক শক্তিশালী। এখন এসো না, তোমার সঙ্গে লড়াই করেই বোঝা যাক। এই না বলে ডাঁশটা তক্ষুনি সিংহের নাকের আশপাশে বসে (যেখানে লোম নেই) কামড়াতে লাগল জোরে জোরে। সিংহ নিজের থাবা দিয়ে যতই তাকে মারতে যায়, ততই তাতে উড়ে বসে।সিংহ কিছুই করতে পারল না। অবশেষে সিংহকে নিজের হার স্বীকার করতে হলো।তখন ডাঁশটি মুচকি হেসে বিজয়গর্বে ভোঁ করে উড়ে গেল, আর উড়ে তো গেল; কিন্তু একটু যেতেই মাকড়সার জালে গেল সে। মনে মনে বলতে লাগল, একেই বলে অদৃষ্টের পরিহাস! নইলে অমন জাঁদরেল পশুদের রাজাকে লড়াইয়ে হারিয়ে দিয়ে কিনা শেষ পর্যন্ত একটা তুচ্ছ জীব মাকড়সার হাতে আমার প্রাণটা বেঘোরে গেল। দনিয়া এ কে স্কুল, দনিয়া, ঢাকা।