পশুপাখি লেখি-আঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি, নাকি ইঁদুর? শিয়াল, নাকি বিড়াল? ময়ূর, নাকি প্যাঁচা?
কী নিয়ে লিখতে চাও? শর্ত একটাই—গল্প হতে হবে পশুপাখিদের নিয়ে।
৪০০ শব্দের মধ্যে লিখে ফেলো মজার একটা গল্প!
কী বললে? ছড়া? হুঁ, লিখতে পারো তাও।

ছবি আঁকতে ভালোবাসো যারা, তারাই বা হাত-পা গুটিয়ে বসে থাকবে কেন? তোমার পোষা কুকুরটাকে ‘মডেল’ বানিয়েই নাহয় একটা ছবি এঁকে ফেলো। বাঘ, ভালুক, কুমির, অজগর, পান্ডা, রাজহাঁস, শালিক—আঁকো যা খুশি! সুকুমার রায়ের ‘বকচ্ছপ’-এর মতো উদ্ভট কোনো প্রাণীও যদি এঁকে ফেলো, জলদি পাঠিয়ে দাও গোল্লাছুটের ঠিকানায় ২৯ অক্টোবরের মধ্যে!

তোমাদের লেখা-আঁকা পশুপাখিদের গল্প-ছড়া-ছবি নিয়েই হবে আস্ত একটা সংখ্যা!

লেখার সঙ্গে অবশ্যই তোমার পুরো নাম, শ্রেণি, স্কুলের নাম, ঠিকানা আর যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে

খামের ওপর যা লিখবে
পশুপাখি, গোল্লাছুট, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানায়: [email protected]