পাখি আঁকাজোকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক টানে পেট আঁকাদুই টানে পিঠ বাঁকা, ওরে পাখি, যা উড়ে যা। মাথা-ঠোঁট তিন টানে চোখ দিই মাঝখানে ‘বাইশ’ আঁকা দুটি পা। শৈশবে আঁকাজোকা নেই তার লেখাজোখা পাখি সব, মন কাড়া। পাখা জুড়ি চার টানে প্রাণে রং কলতানে তেলজল রং ছাড়া। জলপিপি, দোয়েলটা; মাছরাঙা, কোয়েলটা; কম পাবে দেখা তার। হাট্টিমা পাখিটার পালকের শিং তার দুটো ঠিক, দেখা ভার।