পাখির সাথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হয়তো ছিল নদীর ধারেনা হয় কোনো বনবাদাড়ে হঠাৎ উড়ে এল কাছে,এদিক-ওদিক দেখল চেয়েকী যেন কী গেল পেয়ে সেই খুশিতে পুচ্ছ নাচে।রোদের গায়ে লাগল কাঁপনএক নিমেষে হলো আপন জাগল কত ইচ্ছে মনে,পালক ফেলে কোথায় হারায়এই শহরে কে ওকে পায় আসা-যাওয়া ক্ষণে ক্ষণে।খড়কুটোতে বুনবে সে নীড়নরম ঠোঁটের কাজ সুনিবিড় দিনে দিনে উঠবে গড়ে,হাজার পাখি একটি পাখিসে ছিল কি খুব একাকী? রাত কেটেছে কত্ত ঝড়ে!ঝড় শুধু নয়, শিকারি লোকদিয়ে গেছে অনেক তো শোক ভালোবাসার এই ভুবনে,পাখিরে তুই থাকিস যদিগানের ভেলায় নিরবধি ভেসে যাব আজ দুজনে।আয় চলে আয় ডানা মেলেসকল দ্বিধা ঝেড়ে ফেলে এই আলো, এই অন্ধকারে,বাতাসে আর মেঘে মেঘেমধুর আবেশ আছে লেগে মন হারালো সিন্ধুপারে।