পাগল, পাগল, বদ্ধ পাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগল, পাগল, বদ্ধ পাগল—পাগল সুরুজ আলি—গাছের ডালে দুই পা বেঁধে বাজায় জোরে তালি।মানিক পাগল গ্রীষ্ম-রোদে জড়ায় গায়ে কাঁথা—শীতের রাতে নোংরা ডোবায় ডুবিয়ে রাখে মাথা।হোসেন পাগল ইংরেজিতে আওড়ে বেড়ায় বুলি—তার কাছে তো জীবন মানে ভুল, শুধু ভুল-ভুলই।আরেক পাগল বিজয় বসু, ভীষণ পটু গানে—দৌড়ে বেড়ায়, ভাওয়াইয়া গায় বাউল সুরের টানে!উচ্চ স্বরে কান্না করে পাগল শাহাজাদা—চোখে-মুখে, জল-মাটিতে মাখায় ধূলি-কাদা।চম্পাবতী পাগল ঠিকই, সঠিক আবার তালে—বরের জামা, পরের কাপড় শুকায় শুধুই খালে।পাগল হয়েও পাগল নামে পায় না খ্যাতি কে-কে?কেউ কি জানে আসল পাগল যায় না বোঝা দেখে?