পালাই পালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ার বইয়ে লেখার খাতায় টেবিল পুরোই ভরাজানলা খুলে আকাশ দেখি, ভাল্লাগে না পড়া।আরে আরে উড়োজাহাজ! যাচ্ছ কোথায় উড়ে?পড়াশোনার অত্যাচারে পালাচ্ছ কি দূরে!পরীক্ষাতে গোল্লা পেলে মন্দ সবাই বলেতাই কি বেলুন যোগ দিয়েছ ঘর পালানোর দলে!ঘর পালানোয় কারো সাথে নেই তো কারো জুড়িপাল্লা দিয়ে পালাচ্ছ তাই? ভো-কাট্টা ঘুড়ি!ও মেঘ তুমি যাচ্ছ কোথায়? ছাড়লে নাকি বাড়ি?বৃষ্টি আপুর সাথে বুঝি আবার নিলে আড়ি!হলদে পাখি! খেলতে যেতে মা করেছে মানা!তাই কি তুমি ঘর পালাতে মেললে তোমার ডানা?সবাই দেখি পালাই পালাই আকাশ করে খালিমন খারাপের এমন দিনে কে দেবে হাত তালি!উড়োজাহাজ, বেলুন, ঘুড়ি, মেঘ, হলদে পাখিআমিও ঘর পালাতে চাই। সঙ্গে নেবে নাকি!