তোমার প্রয়োজন হবে১. খবরের কাগজ, ২. কাঁচি, ৩. দুটি পানির গ্লাস৪. তরল ডিশওয়াশিং বা ডিটারজেন্ট, ৫. চামচ। যেভাবে করবেখবরের কাগজ কেটে এমনভাবে ছোট ছোট দুটো পুতুল তৈরি করো যেন গ্লাসের মধ্যে অনায়াসেই ঢুকে যায়। এবার গ্লাস দুটো পানিতে পূর্ণ করো এবং একটি গ্লাসের পানিতে তিন-চার চিমটি ডিটারজেন্ট চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দাও। এখন গ্লাস দুটোর মধ্যে কাগজ কেটে তোমার বানানো পুতুলগুলো আস্তে করে ছেড়ে দাও। যে পুতুলটা সাবান-পানিতে ছেড়ে দেওয়া হলো, সেটি দ্রুত ডুবে গেলেও অন্যটি কিন্তু দিব্যি সাঁতার কাটতে থাকবে। কেন এমন হয়ডিটারজেন্ট থেকে ওয়েটিং এজেন্ট রাসায়নিক পদার্থ পানিতে মিশে যাওয়ায় পানির অনুগুলোর পৃষ্ঠটান সহজেই ভেঙে যায়। ফলে এই পানি খবরের কাগজকে ডুবে যেতে সাহায্য করে। অন্যদিকে স্বাভাবিক পানির অনুগুলো নিজেদের মধ্যে শক্তি বজায় রাখতে সক্ষম হয়। ফলে সেই পানিতে খবরের কাগজে তৈরি পুতুল দিব্যি ভেসে থাকে। চৌধুরী চন্দ্রশীলাপঞ্চম শ্রেণী, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।