পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থান: সেলিব্রিটি হল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা।সময়: ২৩ অক্টোবর, শনিবার, বিকেল চারটাঅতিথি: শিল্পী মুস্তফা মনোয়ার, কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, অভিনেত্রী জয়া আহসান। গান গাইবেন: শিল্পী আবিদা সুলতানা, ক্ষুদে গানরাজ তারকা ঝুমা।তোমরা দেখেছ, প্রতিযোগীদের একটি শীর্ষতালিকা গত ৮ অক্টোবর, শুক্রবার গোল্লাছুটে ছাপা হয়েছে। এই তালিকার প্রত্যেকের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কোনো কারণে কেউ আমন্ত্রণপত্র না পেলেও অনুষ্ঠানে চলে আসবে। অনুষ্ঠান শুরুর আধা ঘণ্টা আগে তোমাদের অনুষ্ঠানস্থলে রিপোর্ট করতে হবে। আসার সময় অবশ্যই পরিচয়পত্র সঙ্গে আনবে। একজন প্রতিযোগী সঙ্গে দুজন অভিভাবক আনতে পারবে। একটা ব্যাপার খেয়াল রাখবে। পুরস্কারপ্রাপ্তদের কারো গল্প পরে অন্য কোনো গল্পের নকল বলে প্রমাণিত হলে পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হবে। অনুষ্ঠান-সংশ্লিষ্ট যেকোনো বিষয় জানতে ডায়াল করো ০১৯১১-৬৭২৪৬৬ নম্বরে।