পেটুরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেটুরাম অতিশয় ভোজন-রসিক,কেউ তাকে ‘বিট’ দিতে পারবে না ঠিক।নেমন্তন্ন যদি করেছ কি তাকে,নিজেকে সাজিয়ে নেবে বাহারি পোশাকেভুঁড়িতে বুলিয়ে হাত করবেটা শুরু,উঠবে ঢেঁকুর তুলে পেট হলে পুরু।খাওয়াতে সময় নেবে ঘণ্টা তিনেক,সমবেত অতিথিরা তাই হাসিবেক।পেটুরাম হবে না তো তাতে ‘নার্ভাস’,খেয়ে যাবে অবিরত টেনে নিঃশ্বাস।খাদক-সমাজে পেটু অতি মুখ চেনা,‘বিট’ দিতে জেনো তাকে কেউ পারবে না।