প্যাডেল মেরে কী যে মজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটি-হাঁটি পা পা পেরিয়ে শিশুরা যখন দৌড়ঝাঁপ শুরু করে, তখন তাদের দুরন্তপনায় মেতে ওঠার একটি প্রিয় জিনিস হয়ে ওঠে সাইকেল। কারও বায়না মেটাতে বাবা যখন ঝকঝকে নতুন একটি তিন চাকার ছোট সাইকেল এনে হাজির করেন, আনন্দে আটখানা হয়ে যায় সে। সাইকেলের প্রতি এই আকর্ষণ বড় হওয়া পর্যন্ত থেকে যায়। অনেকের তো জীবনভর পথচলার সঙ্গী হয় দ্বিচক্রযান বা বাইসাইকেল। আঠারো শতকের গোড়ায় অভিজাত শ্রেণীর লোকজনের প্রচলিত বাহন ছিল ঘোড়ার গাড়ি। ১৮১৭ সালে কার্ল ভন ড্রেইজ নামের অভিজাত এক জার্মান ব্যক্তি যন্ত্রের এমন এক বাহন উদ্ভাবন করেন, যা চালাতে ঘোড়া লাগত না। ঘোড়ার গাড়ির চেয়ে তুলনামূলকভাবে দ্রুত চালানো গেলেও দুই চাকার এই গাড়িটি চালাতে হতো দুই পায়ে ঠেলে। ড্রেইজের নাম অনুসারে বাহনটির নাম হয় ‘ড্রেইজাইন’। আধুনিক বাইসাইকেলের যাত্রা শুরু এভাবে। তবে প্যাডাল যুক্ত হয়ে দুই চাকার বাহনটির নাম ‘বাইসাইকেল’ হয় আরও পরে, ১৮৬০ সালের দিকে। এবার এই বাইসাইকেল নিয়ে কিছু মজার ঘটনার কথা জানা যাক। উড়োজাহাজ আবিষ্কার করে বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছেন যুক্তরাষ্ট্রের দুই আবিষ্কারক ভাই অরভিল রাইট ও উইলবার রাইট। ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে এই দুই ভাইয়ের একটি সাইকেল মেরামতের কারখানা ছিল। এ কারখানায় ১৯০৩ সালে উড়োজাহাজ আবিষ্কার করেন তাঁরা। ১৯৩৫ সালে পশ্চিমা যুবক ফ্রেড এ বার্চমোর সাইকেলে বিশ্ব ভ্রমণ করেন। ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা পাড়ি দিতে তিনি মোট ৪০ হাজার মাইল অতিক্রম করেন। এর মধ্যে প্যাডেল মেরে পাড়ি দেন ২৫ হাজার মাইল। বাকি পথ পাড়ি দেন নৌকায়। গোটা সফরে তাঁর সাইকেলের সাতটি চাকা ক্ষয় হয়ে বাতিল হয়ে যায়।বিশ্বে সাইকেলের দেশ বলে চীনের সুখ্যাতি রয়েছে। সেখানে আঠারো শতকের শেষ দিকে সাইকেলের আগমন ঘটে। পরে তা দিন দিন জনপ্রিয় ওঠে। বর্তমানে চীনে সাইকেল আছে ৫০ কোটির বেশি। বিশ্বে প্রতিবছর গড়ে প্রায় ১০ কোটি সাইকেল তৈরি হয়।তিন দশকের বেশি সময়ের মধ্যে বিভিন্ন জিনিস সরবরাহের ক্ষেত্রে সাইকেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠেছে। বিশেষ করে চিঠি ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত পৌঁছে দেওয়ার বেলায় সাইকেলের সেবা অতুলনীয়।পশ্চিমা দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডে যাতায়াতের ক্ষেত্রে ৩০ শতাংশ লোক সাইকেলের ওপর নির্ভরশীল। সেখানে ১৫ বছরের ঊর্ধ্বে প্রতি আটজনের মধ্যে সাতজনেরই সাইকেল রয়েছে। বাইসাইকেল প্রতিযোগিতার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ‘ট্যুর ডি ফ্রান্স’। ১৯০৩ সালে এর যাত্রা শুরু। এই প্রতিযোগিতাকে ধৈর্য ও সহ্যশক্তির পরীক্ষার একটি বড় ক্ষেত্র বলে ধরা হয়। ল্যান্স আর্মস্ট্রং নামের মার্কিন এক সাইক্লিস্ট ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত একটানা সাতবার এই প্রতিযোগিতায় শিরোপা জেতেন। আর কোনো সাইক্লিস্ট এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। শরিফুল ইসলাম ভূঁইয়াওয়েবসাইট অবলম্বনে