প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে পড়ে ইংরেজিতে গর্বে বলেন মাছেলের মাথায় বুদ্ধি কত আয়রে দেখে যাকম্পুটারে বাটন টিপে আমাজানে ঢুকে কত্ত কী যে কায়দা করে নোট বইতে টুকেগ্রহ থেকে গ্রহান্তরে ওড়ে খেলার ছলে‘বোটে’ করে ছুটে বেড়ায় ঢেউ টলমল জলেজাপান থেকে যায় সে চলে হলিউডের পথেহয়তো বড় হয়ে ‘হিরো’ হবে ভবিষ্যতেবাংলা ভাষায় কয় না কথা তালকে বলে টালএমনি করে যায় কেটে তার ছোট্টবেলার কালভবিষ্যতে থাকবে না সে বাপ-দাদার এ দেশেশীতের দেশে দিন কাটাবে এ লেভেলের শেষেএকদিন এক গাঁয়ের মামু কয় ছেলেকে, বাপকও তো কোথায় থাকে ইলিশ কী তার পরিমাপছেলে বলে শোনো ‘আঙ্কেল’ প্রশ্ন কর কী যেইলিশ থাকে এই আমাদের ঘরের কোণে ফ্রিজে