ফুল, ফড়িং ও খুকুমণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ফড়িং ফুলে, ফুলে দুলে দুলে নাচছিল, ঘাটে বসে খুকুমণি ময়লা কাপড় কাচছিল, হঠাৎ ফড়িং বলল কথা, বলল কথা ফুল— ও খুকি তোর মাথা ভরা অমন কেন চুল? নেই কিরে তোর চুুলের ফিতে, নেই চিরুনি তেল, এমন চুলে বাঁধবে বাসা টুনটুনি কোয়েল। এত্তো উঁকুন চুলের ভেতর কেমন করে রাখিস, আহা! কেমন করে থাকিস?ফড়িং এবং ফুলের কথায় অবাক হলো খুকি, সে তো জনম- দুঃখী।এমন কথা আদর মেখে বলেনি তো কেউ,হঠাৎ খুকির বুকে জাগে কষ্ট নদীর ঢেউ। বলল ফড়িং কাছে এসে, বোন, আমার কথা শোনছেঁড়া জামা গায় জড়িয়ে জুতো ছাড়া হাঁটিস? নোংরা পানি ঘাঁটিস? খাস না বুঝি ভাত? লিকলিকে তোর দেহখানা কাঠির মতো হাত। সাবানও তো নেই? কী বিচ্ছিরি ময়লা জামা আয় না ধুয়ে দেই। ফুল, ফড়িংয়ের কথা শুনে বলল খুকি এই—আমি তো এক শুকনো গোলাপ কিছুই আমার নেইপরের বাসায় থাকি আমি, পরের বাসায় খাইএত বড় দুনিয়াতে আপন কেহ নাইথালাবাসন সাফ করি আর রান্না করি চুলোয়তিন বেলা ঘর ঝাড়ু দিতে চোখ ভরে যায় ধুলোয়আনাজ কাটি মসলা বাটি সারাক্ষণই কাজকখন যে হয় সকাল আমার কখন নামে সাঁঝনিশুত রাতে ঘুমোই আমি বন্ধ যে ঘর— দোরশুধু ভাবি কখন আমার রাত্রি হবে ভোর