বইমেলার বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলাতে বইগুলো সবহুড়মুড়িয়ে আসে।ওরে বাবা, কী মোটা বই!দাম শুনেছ কী দশাসই!শিশুপাঠ্য বইয়েরা তাইগুড়গুড়িয়ে হাসে।ইশকুলে দেয় সরকারি বইতাই নিয়ে ভাই কী হইচই!বইয়ের পাতার ছবিগুলোদুচোখ জুড়ে ভাসে।বইমেলাতে যা শিশুতোষসেই সবেরও ওই একই দোষ;দাম শুনে চোখ ছানাবড়াএই ফাগুন মাসে।দাম কমানোর নাই কি উপায়শিশুরা আর কাকে শুধায়?বইমেলাতেও গিয়ে তারাকাঁপে ভয়ে ত্রাসে;অথচ তার মন মাতে যে আনন্দে উল্লাসে।