প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলা নিয়ে বকটার নিদারুণ দশা,
হাঁটাচলা করা দায়, মুশকিল বসা।
শিকারির চোখকেও ফাঁকি দেওয়া দায়,
গলা নিয়ে বক আজ বড় অসহায়।
সেই দিন কখনো কি আর ফিরে পাবে
টুক করে মাছ ধরে চুক করে খাবে!
খালে–বিলে মাছ নেই, মাছ হয় চাষ,
গলা তার বসা তাই পুরো বারো মাস।
এই নিয়ে বকটার টেনশন ভারি,
বুদ্ধির খোঁজে যায় কোকিলের বাড়ি।
কোকিলের গলা ছোট তবে সুমধুর,
পিঠে হাত দিয়ে বলে, আরে বোকা, ধুর...
বড়-ছোট ব্যাপার না, গলাটাই মূল,
এত দিন ভেবেছ যা ষোলো আনা ভুল।
গলা দিয়ে করা যায়, কাজ বড় বড়,
মাছ ধরা বাদ দিয়ে সুরটাকে ধরো।