বন্ধু, তুমি কবে আসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট একটি রাজ্য। সেই রাজ্যে রাজা আছে, রানি আছে, আর আছে ছোট্ট একটি রাজপুত্র। সেই রাজ্যের রাজা খুব ভালো। সবাই সুখে-শান্তিতে বাস করছিল। সবাই রাজপুত্রকে আদর করে। ভালোবাসে। রাজপুত্রও সবার সঙ্গে মেশে। সে খেলা করে গাছের সঙ্গে, পাখির সঙ্গে। তারা রাজপুত্রের বন্ধু। তারা প্রতিদিন রাজপুত্রের সঙ্গে খেলার জন্য অপেক্ষা করে। পাখিরা প্রতিদিন আসে রাজপুত্রের সঙ্গে খেলতে। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন কী হতে কী হয়ে গেল। কিছু দুষ্টু লোক এসে তাদের সবাইকে মেরে ফেলল। সেই রাজপুত্র হলো শেখ রাসেল। তার জন্য পাখি কাঁদল, গাছ কাঁদল।তার বন্ধু গাছ আর পাখিরা বলে, ‘বন্ধু, তুমি কবে ফিরবে!’ সপ্তম শ্রেণী, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়