বন্ধুত্বের হয় না পদবি
বিবর্তনবাদী পৃথিবী মানেই জীবজন্তুর একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা আর সহিংসতা। কিন্তু প্রাণীরা একে অন্যের সঙ্গে বন্ধুত্বও করে। পৃথিবীর আনাচকানাচে ছড়িয়ে থাকা প্রাণীকুলের এমন দুটি অসম বন্ধুত্ব দেখে নাও।ক্লাউন আর অ্যানিমনসাগরতলে লম্বা রঙিন ফুল আর ঝোপের মতো দেখতে একপ্রকার প্রাণীর নাম অ্যানিমন। এদের গায়ে বিষাক্ত এক ধরনের হুল থাকে। সে কারণে অন্য প্রাণীরা অ্যানিমনকে খুব একটা ঘাঁটায় না। তবে ক্লাউন ফিশ দিব্যি অ্যানিমনের ভেতর ঘুরে বেড়ায়। ক্লাউন ফিশের দেহের বিশেষ এক ধরনের রসের কারণে অ্যানিমনের বিষে কোনো ক্ষতি হয় না। তাই বিপদে পড়লে ক্লাউন ফিশ অ্যানিমনের ভেতর আশ্রয় নেয়। অন্যদিকে ক্লাউন ফিশ অন্য প্রাণীকে লোভ দেখিয়ে অ্যানিমনকে শিকার ধরতে সাহায্য করে।জেব্রা আর অস্ট্রিচপ্রাণীকুলের মধ্যে সবচেয়ে বড় ডিমের মালিক হলে কী হবে, অস্ট্রিচ বা উটপাখির ঘ্রাণশক্তি খুব দুর্বল। কিন্তু জেব্রার ঘ্রাণশক্তি সে তুলনায় বেশ প্রখর হলেও দৃষ্টিশক্তি ভালো নয়। আর দুই বিপরীত বৈশিষ্ট্যের কারণে জেব্রা আর অস্ট্রিচের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। তাদের দিকে বিপদ এগিয়ে এলে অস্ট্রিচ আগে সেটা দেখতে পায় আর কোথাও বিপদ ঘাপটি মেরে থাকলে সেটা আগেই টের পেয়ে যায় জেব্রা। এভাবেই পরস্পরকে সতর্ক করে তারা। ওয়েবসাইট অবলম্বনে আবুল বাসার